মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা আসছে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংককে গভর্নরের কঠোর নির্দেশনা চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের বুধবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ৩১ আগস্ট অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

আমার কাছে ক্ষমতা না, দেশের স্বার্থই বড়: প্রধানমন্ত্রী

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার মত দৈন্যতায় শেখ মুজিবের মেয়ে না। আমার কাছে ক্ষমতা বড় না, দেশের স্বার্থই বড়।

রোববার (১২ নভেম্বর) ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প ও সার কারখানা উদ্বোধন শেষে বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে আমাদের ষড়যন্ত্র করে হারানো হয়েছে। আমাদের নির্বাচনে হারানোর জন্য শুধু বিদেশিরাই নয়, দেশের কিছু বুদ্ধিজীবীরাও জড়িত। তারা সব সময় আওয়ামী লীগকে হারাতে চায়। তখন আমার কাছে গ্যাস বিক্রির একটি প্রস্তাব আসে। আমি রাজি হইনি। এর পর আমেরিকার রাষ্ট্রপতি আসেন। আমাকে আর আমাদের তখনকার সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে দাওয়াত করা হয়। সেখানে খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব মান্নান ভূইয়াও ছিলেন। আমাকে প্রস্তাব দেওয়া হল গ্যাস বিক্রির। আমি বলেছি আগে জরিপ করেন, কত গ্যাস আছে তা দেখতে হবে। আমার দেশে সার কারখানা করতে হবে। দেশের মানুষের চাহিদা মিটিয়ে আগামী ৫০ বছরের জন্য মজুদ রাখতে হবে পরবর্তী প্রজন্মের জন্য। তারপর অন্য চিন্তা। এরপর সেখান থেকে আমি আর আমাদের সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে বলি, চল এখানে আর থাকব না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে আজ রোববার (১২ নভেম্বর) বেলা পৌনে একটার দিকে ইলেকট্রিক বোতাম চেপে আনুষ্ঠানিকভাবে কারখানাটির উদ্বোধন করেন। তার সাথে ছিলেন শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য নুরল মজিদ মাহমুদ হুমায়ূনসহ স্থানীয় দলীয় নেতা ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে পুরো সার কারখানাটি ঘুড়ে দেখেন প্রধানমন্ত্রী। কীভাবে সার উৎপাদন হয় তাও পর্যবেক্ষণ করেন শেখ হাসিনা। এরপর স্থানীয় সংস্কৃতিকর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বরণ করে নেয়।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। বিকেলে নরসিংদী সদর উপজেলার মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১৯ বছর পর নরসিংদীতে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন:

আমেনার কাছ থেকে ৫ হাজার টাকার মালা কিনলেন প্রধানমন্ত্রী

কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম: প্রধানমন্ত্রী

১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ পাওয়া সংবাদ