শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

নরসিংদীতে প্রধানমন্ত্রীকে দেখতে স্টেডিয়ামে হাজারো নেতাকর্মীর ঢল

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীর ঘোড়াশাল-পলাশ সার কারখানা উদ্বোধন শেষে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইযা স্টেডিযামে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুর ২ টার পর সমাবেশ শুরর কথা থাকলেও ভোর থেকেই এখানে ভীড় জমিয়েছেন জেলা সদর ও উপজেলাসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে পুরো নরসিংদী জেলায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। ভোরে দেখা গেছে ঢাকা-সিলেট মহাসড়ক ও ডিসি রোড এলাকায় অংশ ও বিভিন্ন সড়ক দিয়ে মিছিলে-স্লোগানে উজ্জীবিত নেতাকর্মীদের স্রোত জনসভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। লাল-সবুজের টি-শার্ট ও মাথায় ক্যাপ পরে পায়ে হেঁটে বা পিকআপ ভ্যান, ট্রাক ও বাসযোগে বিভিন্ন সড়ক ধরে ঘাটের দিকে আসছেন নেতাকর্মীরা।

মিছিলে বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের নেতা-কর্মী-সমর্থকরা আছেন। পাশাপাশি আওযামী লীগের কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবন্দরাও জনসভাস্থল আসতে শুর করেছেন। তারা সবাই নরসিংদী স্টেডিামে জনসমাবেশ অংশ নেবেন।

জনসমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা জানিয়েছেন, নরসিংদীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন এ জন্য তারা সকাল থেকেই এখানে জমায়েত হয়েছেন। নরসিংদী বাসীর প্রানের দাবীগুলো প্রিয় নেত্রীর কাছে তুলে ধরবেন তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ