বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো : - সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড ভারত-ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল পাচারকৃত সম্পদ ফেরাতে জাতিসংঘে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির ভোটে দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে জনগণ: রফিকুল ইসলাম রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে কিশোর নিহত সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার স্টার্টআপ বিনিয়োগ তহবিলে ৭ কোটি টাকা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসীদের ভিসা স্থগিতাদেশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’
রাজনীতি

তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে যোগ দিয়ে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তিনি এখানে আছেন, আমি এটা তার দৃষ্টিতে আনতে চাই। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক, তিনি এ বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। কারণ ১৮ কোটি মানুষের স্বাস্থ্যসেবা একটা বিশাল দায়িত্ব।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করলে বিএনপির মহাসচিব তাদের থামিয়ে বলেন, থামুন, থামুন, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, দেশের চিকিৎসকরা উপমহাদেশে সেরা, সমস্যা সিস্টেমে। পারস্পরিক হিসেবের যে সংস্কৃতি, তা আমাদের ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা নয়, ভোটের অধিকার নয়, স্বাস্থ্য আর ভাতসহ সব অধিকার নিশ্চিত করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব করেছেন তা দেশের স্বাস্থ্য খাতসহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার শক্তি রাখে।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এই সম্পর্কিত আরো

আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো : সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

ভারত-ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাচারকৃত সম্পদ ফেরাতে জাতিসংঘে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

১২ ফেব্রুয়ারির ভোটে দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে জনগণ: রফিকুল ইসলাম

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে কিশোর নিহত

সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার

স্টার্টআপ বিনিয়োগ তহবিলে ৭ কোটি টাকা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক

উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসীদের ভিসা স্থগিতাদেশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’