শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা তৃণমূল বিএনপির

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি।

বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।

তিনি বলেন, আমরা নির্বাচনে অংশ নিতে চাই। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নেব। আমরা সব আসনেই প্রার্থী দিতে চাই। তবে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা যেন অক্ষরে অক্ষরে পালন করে। যেন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় এবং প্রতিটি দল নির্বাচনে অংশ নিতে পারে।

তৃণমূল বিএনপির চেয়ারপারসন বলেন, দলীয় নিয়ম নীতি মেনে তৃণমূল বিএনপি পরিচালিত হবে। প্রাইভেট কোম্পানি হবে না। তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস।

শমসের মোবিন চৌধুরী বলেন, আমরা জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাস করি না। সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। আমরা হত্যার রাজনীতি সহিংসতাকে সমর্থন করি না।

তিনি বলেন, তৃণমূল বিএনপিকে আমরা এমনভাবে সংগঠিত করতে চাই যাতে করে শুধু রাজনীতি নয়, বরং স্থানীয় পর্যায়ে জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করে জনগণের আকাঙ্খার প্রতিফলন ঘটবে।

এসময় শমসের মবিন বলেন, আমি অত্যন্ত গর্বিত যে আপনারা এতজন আমাদের দলে যোগদান করেছেন। তৃণমূল বিএনপির মূল লক্ষ্য সুস্থ রাজনীতি হবে সুশাসনের ভিত্তি।

অনুষ্ঠানে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেন, দলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়, জনগণের দল হিসেবে গড়ে তুলতে চান তারা। দেশ চলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদলে; সেখান থেকে মুক্তি দিতে চান তারা।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ নতুন ধরনের রাজনীতি দেখতে চায়। কেউ বিদেশে ভবন করবে আর মানুষ আলু কিনতে পারবে না সেটা হবে না। এ সময় অগ্নি-সন্ত্রাসে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে অনুরোধ জানান তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, দল করার কারণে ঢালাও মামলা দেয়া ঠিক না।

অনুষ্ঠানে রাজনীতিতে একেবারেই অপরিচিত ৩৫ জন তৃণমূল বিএনপিতে যোগদান করেন। এর মধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারক, সেনা কর্মকর্তা ছাড়াও শিক্ষক, আইনজীবী রয়েছেন। এ সময় তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ