মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা আসছে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংককে গভর্নরের কঠোর নির্দেশনা চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের বুধবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ৩১ আগস্ট অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

সিরাজগঞ্জে অবরোধ প্রতিরোধে আ.লীগের মোটরসাইকেল শোডাউন

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ প্রতিরোধ ও প্রত্যাখ্যান করে শোডাউন করেছেন সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে পৌসভার বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া ও অবস্থান করেন তাঁরা।

রবিবার (৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম আহম্মেদের নেতৃত্বে প্রায় শতাদিক আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশ নেয়। এসময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, শেখ হাসিনার সরকার,বারবার দরকার’, ‘জামায়াত-শিবির-রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগান দিতে থাকে।

শোডাউন শেষে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ বলেন, যেভাবে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করে। এদের মধ্যে একজন মারা গিয়েছে। বিএনপি-জামায়াত যে কাজগুলো করছে এটা ন্যক্কারজনক। এভাবে হামলা চালিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসীদের আর সন্ত্রাসীপনা করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাশীদের সংগঠন। তারা জ্বালাও পোড়াওয়ের রাজনীতি করতে চায়। আমরা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অপশক্তির বিরুদ্ধে রাজপথে নেমেছি৷ আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে হবে। আওয়ামী লীগ অপশক্তির বিরুদ্ধে সব সময় সোচ্চার আছে এবং আগামীতেও থাকবে ইনশাল্লাহ।

এসময় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হাকিম, পৌর আওয়ামীলীগের সদস্য বেলাল হোসেন মিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাউসার আহম্মেদ পান্না, যুবলীগ নেতা সজিব আহম্মেদ ও ছাত্রলীগ নেতা জিহাদ প্রমুখসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।’

সর্বশেষ পাওয়া সংবাদ