বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: - রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক
রাজনীতি

নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক : ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৮ মে) দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিভাগীয় যুব সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই সেখানে নেতাকর্মীদের ঢল নেমেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেবেন।

সকাল থেকেই রাজধানীসহ ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে যায়। মাইক থেকে ঘোষণা আসছে ‘আমাদের আন্দোলন চলছে, চলবে, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আমাদের সমাবেশ অত্যন্ত সুশৃঙ্খল হবে। অতীতের যে কোনো সময়ের চেয়ে লোক সমাগম বেশি হবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি জানান, সমাবেশে ঢাকাসহ সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহের তরুণ-তরুণীরা অংশ নেবেন।

সমাবেশে তারেক রহমান দেশের যুবসমাজের উদ্দেশে দলের রাজনৈতিক দিকনির্দেশনা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।

এই সমাবেশকে ঘিরে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। যানজট এড়াতে নয়াপল্টনের উভয়পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। দলের পক্ষ থেকে জানানো হয়েছে-এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো দেশের তরুণ সমাজের উদ্বেগ-উৎকণ্ঠা, প্রত্যাশা ও রাজনৈতিক অংশগ্রহণকে কেন্দ্র করে একটি ইতিবাচক বার্তা দেওয়া।

এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

Imported from WordPress: image-37.png

এই সম্পর্কিত আরো

এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি

হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ

বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক