বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: - রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক
রাজনীতি

উপদেষ্টা আসিফ-মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই: নাহিদ

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে যে দুই ছাত্র উপদেষ্টা (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) রয়েছেন, তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তারা যদি রাজনীতি করতে চান, নির্বাচন করতে চান, তাহলে সরকারে থেকে সেটা করতে পারবেন না। তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবেন।

নাহিদ ইসলাম বলেন, তারা (দুই ছাত্র উপদেষ্টা) গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ে সরকারে যোগ দিয়েছিলেন। আমিও তাদের সঙ্গে ছিলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না।

তিনি আরও বলেন, দুই উপদেষ্টার সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার পরও তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলব এটি খুবই উদ্দেশ্যমূলক। আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

এনসিপি নেতা বলেন, গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে যারা গিয়েছে। সরকার থেকে তারা বের হবেন বা আদৌ বের হবে কি না সেটা তাদের সিদ্ধান্ত। আমাদের প্রত্যাশা, গণঅভ্যুত্থানের বৈধতাসহ আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের ছাত্র উপদেষ্টাসহ সব উপদেষ্টা একত্রে কাজ করবেন।

এ ছাড়া চলমান অস্থিতিশীলতার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিচার, সংস্কার ও নির্বাচন তিনটির রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, এই অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে, তাই তাদের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ হয়েছে। জুলাই অভ্যুত্থানের বিচার, তার আগের নানা অপকর্মের বিচার করে, সংস্কার করে নির্বাচনের পথে আগাতে হবে। তাই আমরা মনে করি শুধু নির্বাচন নয়, বিচার ও সংস্কার প্রক্রিয়াকেও গুরুত্ব দিতে হবে। আমাদের আহ্বান থাকবে, সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সমাধানের দিকে যাবেন।

তিনি নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই সনদ প্রদানের আহ্বানও জানান। সেই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান এনসিপির এই নেতা।

এ ছাড়া সেনাবাহিনীর উদ্দেশে নাহিদ বলেন, যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে তাদের ক্ষেত্রে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করলে জনগণ তাদের ওপর আরও বেশি আস্থা অর্জন করবে।

নির্বাচন কমিশন নিয়ে নাহিদ বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও আস্থা হারিয়েছে। তারা যদি এটি পুনরুদ্ধার না করে তাহলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে না বলে মনে করে এনসিপি।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের রাজনীতিতে এক-এগারোর পূর্বাভাস লক্ষ করছি। জনগণ যেসব আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তা বাস্তবায়নের পথে নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

এই সম্পর্কিত আরো

এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি

হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ

বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক