মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংককে গভর্নরের কঠোর নির্দেশনা চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের বুধবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ৩১ আগস্ট অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান
advertisement
রাজনীতি

কক্সবাজারে নাশকতা প্রতিহতে মাঠে ছাত্রলীগ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: বিএনপি -জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে মিছিল বের করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।

রোববার (২৯অক্টোবর) বেলা ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় মিছিল বের করে ছাত্রলীগ। এসময় হরতালের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন তারা। জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন নেতৃত্বে মিছিলটি বের করা হয়।

এ মিছিলে জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন বলেন, কক্সবাজারে সাম্প্রদায়িক অপশক্তি মাথাছাড়া দিয়ে উঠছে। হরতাল-অবরোধের নামে ভাঙচুর-নাশকতা ও নৈরাজ্য চালাচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অপশক্তির এই আস্ফালন প্রতিরোধে কাজ করবেন নেতা-কর্মীরা।

এদিকে হরতাল আতঙ্কে কক্সবাজারে সকাল থেকেই তেমন গণপরিবহন চলাচল করেনি। অনেকক্ষণ বিরতি দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি গণপরিবহন বাস বাস স্টপেজে থামছে।তবে গণপরিবহণ না থাকলেও ছোট গাড়ি বেশি চোখে পড়ে।

গতকাল সন্ধ্যার দিকে হরতালের সমর্থনে কক্সবাজারে শহরের হলিডে মোড়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে জেলা বিএনপি।এতে আতঙ্কিত হয়ে পড়ে পুরো কক্সবাজারবাসী।

হরতালকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে জেলা বিএনপির কার্যালয়সহ শহরের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ