শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

গাজীপুরে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জাহাঙ্গীর আলমের শোডাউন

গাজীপুরে প্রতিনিধি : রাজধানীতে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে গাজীপুরে আওয়ামী লীগ।

মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম হাজার হাজার নেতাকর্মী নিয়ে শান্তি সমাবেশে যোগ দিতে রওনা দিয়েছেন।

এ ব্যাপারে জাহাঙ্গীর আলম বলেন, ঢাকায় শান্তি সমাবেশে যোগ দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সমাবেশে গাজীপুর থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় যোগদান করবেন। তাদের যাতায়াতের জন্য কয়েক হাজার গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত প্রাইভেট কার ও মাইক্রোবাস যোগে অনেক নেতা কর্মী ঢাকায় যাবেন। তাদের সুবিধার্থে নিজস্ব বাসভবনে ৫০ হাজার নেতাকর্মীদের জন্য ৩ শতাধিক পাতিলে খাবার রান্না করা হয়েছে।

এছাড়া কোনাবাড়ি, কাশিমপুর এলাকায়ও আলাদাভাবে নেতাকর্মীদের জন্য খাবার রান্না করা হয়েছে। তাদের সুবিধার্থে খাবার ম্যানুতে পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট ও ডিম রাখা হয়েছে।স্থানীয় নেতাকর্মীরা বলেছেন, জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীরা সমবেত হচ্ছেন।

বিএনপির নৈরাজ্যরোধে সকাল থেকে অনেক নেতা কর্মী সড়ক, মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশের পাশাপাশি কাজ করছে। এরপর আলাদা আলাদা গাড়িতে নেতাকর্মীরা ঢাকায় যাবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ