শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

সমাবেশ শুরুর আগেই নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। দুপুর থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই লোক জড়ো হতে থাকে। আজ সকাল থেকে পুরো নয়াপল্টন এলাকা নেতাকর্মীদের মিছিল এবং স্লোগানে মুখরিত। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরের বিএনপির এই মহাসমাবেশ থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণা আসতে পারে।

বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আজ শনিবার ঢাকায় মহাসমাবেশ করছে বিএনপি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোও সমাবেশ করছে ঢাকায়।

সরেজমিনে দেখা গেছে, পুরানা পল্টন, দৈনিক বাংলা, কমলাপুর, কাকরাইল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, মৎস ভবন, শাহজাহানপুর এলাকায় প্রধান সড়কগুলোতে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীরা সর্তক অবস্থানে রয়েছে।

পুলিশি বাধা হামলা মোড়ে মোড়ে তল্লাশি গ্রেফতার উপেক্ষা করে সকালেই লোকারন্য হয়ে উঠে নয়াপল্টন। কাকরাইল উইলস লিটন ফ্লাওয়ার স্কুল থেকে ফকিরাপুল,বিজয়নগর সেগুনবাগিচা এলাকা মিছিলে মিছিলে সরগরম।

ঢাকা মহানগর বিএনপি (উত্তর ও দক্ষিণ) আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ২০ শর্তে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ।

শনিবার দুপুর ২টায় নয়াপল্টনের দক্ষিণ গেটে শুরু হবে বিএনপির মহাসমাবেশ। অন্যদিকে আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে দুপুর ২টায়। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ