মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংককে গভর্নরের কঠোর নির্দেশনা চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের বুধবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ৩১ আগস্ট অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান
advertisement
রাজনীতি

সাতক্ষীরায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরাসহ সারাদেশের বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে সাতক্ষীরায় শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯ টায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্তমানে সাতক্ষীরা-২ আসনের আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবুর উদ্যোগে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার বিভিন্ন সাফল্য ও উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করা হয়। সরকারের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় নৌকার ভোট চান।

শান্তি সমাবেশ শেষে ৫ হাজারের বেশি মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ি নিয়ে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন বাইপাস সড়ক হয়ে নিউ মার্কেটে এসে শেষ হয়।

সমাবেশ উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগসহ আওয়ামিলীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন

সর্বশেষ পাওয়া সংবাদ