বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প ৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: - নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২ যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক
রাজনীতি

সিরাজগঞ্জে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি: ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।’

চিঠিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করায় চৌহালী উপজেলা বিএনপির সুপারিশ অনুযায়ী জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকেও অবগত করা হয়েছে।

‘এর আগে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে সোমবার সন্ধ্যায় জুয়েল রানার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। চৌহালী থানার ওসি জিয়াউর রহমান জানান, মামলা হওয়ার পর নির্যাতিত শিশুটিকে মঙ্গলবার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। তবে প্রতিবেদন পেতে সময় লাগবে।

গত রোববার (১২ জানুয়ারি) একই কারণে উপজেলা বিএনপি তাকে শোকজ করে। এ প্রসঙ্গে চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা জানান, ফকির মো. জুয়েল রানার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছিল।

পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত শনিবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলা সদরের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা জুয়েল রানা ওই শিশুটিকে যৌন নির্যাতন করেন। বাড়িতে ফিরে গিয়ে স্বজনদের জানানোর পর বিষয়টি জানাজানি হয়। এরপর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্যাতনের শিকার ১৩ বছর বয়সী ওই শিশু চরসলিমাবাদ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সম্ভুদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।’

এই সম্পর্কিত আরো

সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার

হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু

নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক