বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প ৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: - নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২ যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক
রাজনীতি

কাদেরের নির্দেশে ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল: বিএনপি নেতা মোমিত

নোয়াখালী প্রতিনিধি: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে গত ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল। তিনি বলেন, কোন ওয়াজ-মাহফিল করতে গেলে তারা বাধা দিত। কোনো ভালো বক্তা আসলে সেখান থেকে পুলিশ দিয়ে ধরে নিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হতো।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে নোয়াখালীর কবিরহাটের বাটইয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর গাজিরবাগ আল হেরা নূরানী মাদরাসা ও যুব সমাজের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপি নেতা গোলাম মোমিত ফয়সাল বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তাদের অনৈতিক জুলুম, নির্যাতনের কারণে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইসলামের প্রচার প্রসার আরও বেড়ে যাবে। গত ১৭ বছর মানুষ নোয়াখালীতে ওয়াজ মাহফিল করতে পারে নাই, কোরআন হাদীসের কথা বলতে পারে নাই। সমাজে আলেমগণ ওয়াজ করলে উপকৃত হয় সমাজ,রাষ্ট্রের লোকেরা।

তিনি অভিযোগ করে বলেন, ওয়াজ মাহফিল করতে গেলে ওবায়দুল কাদেরের নির্দেশে বাধা দেওয়া হতো। আওয়ামী সরকারের পতনের পর আজকে মানুষ স্বাধীন ভাবে তাদের ধর্ম চর্চা করতে পারছে। সমাজে ওয়াজ-মাহফিল বন্ধ থাকলে সমাজে অন্যায়, অত্যাচার, ব্যভিচার বেড়ে যায়।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন,আলোচিত ইসলামি বক্তা মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী, মাহফিলের প্রধান আলোচক ছিলেন নবীপুর ফয়েজিয়া মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা ইয়াছিন করিম।

এই সম্পর্কিত আরো

সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার

হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু

নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক