শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

২০ বছর পর চৌহালী উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২০ বছর পর সিরাজগঞ্জের চৌহালী উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চৌহালী সরকারি কলেজ মাঠ চত্বরে সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ সহ সাংগঠনিক রিপোর্ট পেশ করা হয়। সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি চৌহালী-বেলকুচি আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল’। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস।

এদিকে প্রথম অধিবেশনে চৌহালী উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হায়দার মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার পরিচালনা করেন ৷

এছাড়া সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. হোলাল উদ্দিন, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন ও চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মলনের দ্বিতীয় অধিবেশন চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ