শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: এমপি কবিতা

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেছেন উন্নয়নের
ধারা অব্যহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

রবিবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনায়েতপুর থানা আওয়ামীলীগ কার্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত ও এনায়েতপুর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন,
সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ রাশেদ ইউসুফ জুয়েল।

এতে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ চৌহালী-বেলকুচি আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। সাবেক মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডেয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন।

প্রধান অতিথিন বক্তব্যে এমপি কবিতা আরও বলেন, বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করে দিয়েছিলেন। আর তার কন্যা শেখ হাসিনা নারীদের ব্যাপক উন্নয়ন সহ শহর থেকে গ্রাম পর্যন্ত সবখানে উন্নয়নে অবদান রাখছেন’। তার এ যোগ্য নের্তৃত্ব আজ বিশ্ব স্বীকৃত। অপরদিকে খালেদা-তারেকের বিএনপি সরকার আগুন সন্ত্রাস ছাড়া জনগণকে আর কিছুই দিতে পারেনি। তাই জনগণ তাদের বর্জন করেছে। জনগণ আর আগুন সন্ত্রাস চায় না। তারা আর মানুষ পোড়ানো দেখতে চায় না। তারা শান্তি চায়্ দেশের উন্নয়ন চায়। এ জন্য আগামী দ্বাদশ নির্বাচনে আবারও আওয়ামীলীগের নৌকা প্রতীকে ভোট নিয়ে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ