মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
রাজনীতি

মা অসুস্থ ছেলে কেন দেখতে আসে না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার (তারেক রহমান) মা এত অসুস্থ, বিএনপি নেতারা অনশন করে। আমার প্রশ্ন বিএনপি নেতাদের কাছে, ছেলে কেন মাকে দেখতে আসে না। এটা কেমন ছেলে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় তিনি এ প্রশ্ন রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা অনশন করেন, ছেলে মাকে দেখতে আসে না। মা (খালেদা জিয়া) এত অসুস্থ মরে মরে। তিনি নাকি যখন তখন মরে যাবেন। বয়সও হয়েছে। অসুস্থও বটে। তারপরেও মাকে দেখতে আসে না কেন। আমি তো বলবো মাকে দেখতে আসুক।

শেখ হাসিনা বলেন, তারা (বিএনপি নেতারা) অনশন করে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায়। নেবেটা কে? যে ছেলে মাকে দেখতে আসে না, সে নেবে? সে আশা দূর আশা।

তিনি বলেন, খালেদা জিয়ার বোন আমার কাছে এসে কান্নাকাটি করল। আমি সাজা স্থগিত করলাম। এখন নাকি তারা খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য অনশন করছে। অনশনের আগে সকালে কি দিয়ে নাস্তা করে এসেছে? অনশন শেষে রাতে কি দিয়ে ভাত খাবে? নাটকের একটা সীমা থাকে। কয় ঘণ্টার অনশন?

সরকারপ্রধান আরো বলেন, খালেদা জিয়া বলেছিল আওয়ামী লীগ একশ বছরেও ক্ষমতায় যেতে পারবে না। এমনকি আমাকেও বলেছিল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলের নেতাও হতে পারবে না। আল্লাহর মাইর দুনিয়ার মাইর। এখন তিনি না প্রধানমন্ত্রী, না বিরোধী দলের নেত্রী। কিছুই হতে পারেননি।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি করেছে। খালেদা জিয়া বলেছিল, গোপালগঞ্জের নাম মুছে ফেলবে। জয় বাংলা স্লোগান প্রতিষ্ঠিত হয়েছে। ইতিহাস মুছতে চাইলেই মুছে ফেলা যায় না।

তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে একটা দেশের যে উন্নতি হয়, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তারা ক্ষমতা থাকলে যে দেশের জন্য উন্নতি হয়, আজ আমরা সেটা প্রমাণ করেছি।

এর আগে সমাবেশে যোগ দেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বইছে নেতাকর্মীদের মধ্যে। এরই মধ্যে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে জনসভাস্থলে উপস্থিত হয়েছেন নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা এবং জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে মনোনয়নপ্রত্যাশী নেতারা তাদের কর্মীদের নিয়ে জনসভায় আসেন।

গত ৭ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্বোধন উপলক্ষে সিভিল এভিয়েশন মাঠে জনসভার আয়োজন করেছিল আওয়ামী লীগ। কিন্তু অতি বৃষ্টির জন্য কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে জনসভা স্থগিত করে শনিবার দিন ঠিক করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ