মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
রাজনীতি

শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন: এমপি মমিন মন্ডল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি। তাঁর হাত ধরেই বাংলাদেশ আজ আধুনিক উন্নত বাংলাদেশ।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ইষ্পাত কঠিন দৃঢ়তা, হার না মানা এক মহামানবী নেতা । দেশের প্রায় সব মানুষই স্বীকার করেন, হার না মানা যোদ্ধা মানেই শেখ হাসিনা। যখনই দেশে কোনো সংকট দেখা দেয়, সবাই যখন অজানা আশঙ্কায় প্রহর গুণতে থাকে, তখনই একজন মানুষ অদম্য দৃঢ়তায় সেই আশঙ্কাকে দূর করে দেন, তিনিই শেখ হাসিনা। যার রাজনৈতিক নেতার চেয়েও বড় পরিচয় তিনি একজন যোদ্ধা, একজন অভিভাবক ও একজন ক্রাইসিস ম্যানেজার।’

যার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের স্বপ্ন অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। হচ্ছে অগ্রগতিশীল উন্নয়ন। বাড়ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ও সামাজিক অগ্রগতি। যার অপ্রতিরোধ্য পথ চলায় বাংলাদেশ আজ ছুটে চলেছে উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনা মানেই উন্নয়নের জয়জয়কার।

সার্বিক উন্নয়নের প্রশ্নে নৌকা প্রতীক ছাড়া আর কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে যে ধারাবাহিকতা রেখেছেন তাতে সম্পৃক্ত থাকতে হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।

শুক্রবার বিকালে দৌলতপুরের চরনবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গাজী দেলখোশ প্রামানিক, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুল হামিদ আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এমদাদুল হক এমদা,সাবেক সদস্য সাবেক ভিপি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার,যুবলীগ নেতা জুলফিকার রহমান শিপন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সুমা খাতুন,উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

সর্বশেষ পাওয়া সংবাদ