বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি
advertisement
রাজনীতি

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

কর্পোরট সংবাদ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সঙ্গে বৈঠকে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ উপস্থিত ছিলেন (সকল পদ স্থগিত)।

বৈঠক শেষে আমির খসরু সাংবাদিকদের বলেন, ‘আমরা দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। একে অপরের সঙ্গে যে সম্পর্ক, সেটা এগিয়ে নেওয়ার জন্য আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘একই সঙ্গে আঞ্চলিক সহযোগিতাকে কীভাবে আরও সুদৃঢ় করা যায়, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।’

এদিকে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২১ আগস্ট) বিকেলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান ফখরুল।

সর্বশেষ পাওয়া সংবাদ