শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে তার স্ত্রীকে ভাগিয়ে নেন সালমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানের নারী কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। জানা গেছে, স্বামীকে জেলে পাঠিয়ে সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে ভাগিয়ে নেন উপদেষ্টা সালমান এফ রহমান।

বুধবার (২১ আগস্ট) ভুক্তভোগী ইনডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লা আল মুনির দেশের শেয়ারবাজার কারসাজির মূলহোতা সালমান এফ রহমানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন।

শফিউল্লা আল মুনির বলেন, ‘আমার স্ত্রী শেয়ারবাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করতেন। সেই সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে তার পরিচয় হয়। একটা পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তারপর সালমান এফ রহমান আমাকে ডেকে নিয়ে তাজিনকে তালাক দিতে হুমকি দেয়। আমার কাছ থেকে জোরপূর্বক আটটি শর্তে তিনশ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেন সালমান এফ রহমান।’

image

তিনি বলেন, ‘শর্তগুলোর মধ্যে ছিল, আমি কখনোই আমার কোম্পানির মালিকানা দাবি করতে পারব না; আমার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকেই কিছু বলতে পারবো না; এমনকি আমার ছেলের কাস্টডিও চাইতে পারব না। তবে আমি যখন রাজি হলাম না, তখন এ বিষয়টি অনেকেই জানতে পারে। এক পর্যায়ে আমি এক মাস গুম হওয়ার মতো ছিলাম। হামলা-মামলার ভয়ে তটস্ত থাকতাম সবসময়। পরে ২০২০ সালের দিকে আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়।’

প্রসঙ্গত, জনরোষে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর আওয়ামী লীগের সব নেতা ও মন্ত্রী-এমপিদের মতো সালমান এফ রহমানও আত্মগোপন করেন । এরপর গত ১৩ আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় তাকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। ছাত্র আন্দোলন চলাকালে হকার নিহত হওয়ার ঘটনায় নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে ১০ দিনের রিমান্ড দেন আদালত।

সর্বশেষ পাওয়া সংবাদ