বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি
advertisement
রাজনীতি

কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়ার সাবেক এমপি মোশারফ

বগুড়া প্রতিনিধি: জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. মোশারফ হোসেনকে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল থাকবেন।

এর আগে বুধবার সন্ধ্যায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সমস্ত পদ স্থগিত করা হয়। এর প্রেক্ষিতে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে মোশারফ হোসেনকে কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হলো।

সর্বশেষ পাওয়া সংবাদ