শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

সিলেটে শেখ হাসিনা-রেহানাসহ ৮৭ জনের নামে মামলা

কর্পোরট সংবাদ ডেস্ক: সিলেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮৭ জনের নামোল্লেখ করে মামলা করেছেন জেলা ছাত্রদলের সহসভাপতি জুবের আহমদ। আজ বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তিনি এ মামলা করেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর সিলেটে তার বিরুদ্ধে এটাই প্রথম মামলা। এর আগে দেশের অন্যান্য জেলায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

অন্যদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেটের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

মামলার বাদি জানান, গত ৪ আগস্ট নগরীর বন্দরবাজারেছাত্র-জনতার একদফা দাবি আন্দোলনে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি আরও জানান, এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলা আমলে নিয়েছেন আদালত। আমরা চাই, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচার করা হোক।

সর্বশেষ পাওয়া সংবাদ