বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’
advertisement
রাজনীতি

সিংগাইর ও হরিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: ১৯৮০ সালের ১৯ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমনের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুরে উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে সিংগাইরে আঙ্গারিয়া মহল্লার বিএনপি অফিসে সামনে থেকে র‍্যালি বের করে পৌর এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাগরের সভাপতিত্বে সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু, সিংগাইর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এডভোকেট দ্বিন ইসলাম, সিংগাইর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক খলিলুর রহমান ভূইয়াসহ সিংগাইরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

একই দিন সকাল ১১টার দিকে হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি শেষে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ চুন্নুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. মাহাবুবুল ইসলাম বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হোসেন প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ