রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
রাজনীতি

শেখ সেলিম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

কর্পোরট সংবাদ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সেই সঙ্গে তাঁর সন্তান এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ফজলে ফাহিমসহ পরিবারের সবার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১৫ থেকে আজ মঙ্গলবার সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগকে এই চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে শেখ সেলিমের নিজ নামে অথবা বাবা, মা, ছেলে, মেয়ে, ভাই বা বোনের যৌথ নামে অথবা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ডসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। শেখ সেলিম কর অঞ্চল-১৫-এর করদাতা।

কর কমিশনার আহসান হাবিব বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে কর ফাঁকি রোধ করে রাজস্ব আদায়ের লক্ষ্যে শেখ সেলিম ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তাঁদের আয় ব্যয়ের হিসাব যাচাই-বাছাই করা হবে।

এর আগে এই কর অঞ্চল থেকে গত সপ্তাহে দেশের সমালোচিত ব্যবসায়ী এস আলম ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তল্লাশি করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার