বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’
advertisement
রাজনীতি

১৭ বছর পর খালেদা জিয়ার সকল ব্যাংক হিসাব সচল

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সকল ব্যাংক হিসাব সচল করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দীর্ঘ ১৭ বছর জব্দ থাকার পর এনবিআর ব্যাংক হিসাব সচলের এ নির্দেশ দিলো।

এনবিআর সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ইতিমধ্যে একটি নোট জারি করেছে যা আজ সকল আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হবে।

এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত একটি প্যানেলের সুপারিশের ভিত্তিতে ২০০৭ সালের আগস্টে এনবিআরের সিআইসি ব্যাংকগুলোকে বিএনপি চেয়ারপারসনের সকল ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়।
এরপর থেকে তার ব্যাংক হিসাবগুলো জব্দ ছিল। যদিও বিএনপি একাধিকবার সাবেক প্রধানমন্ত্রীর হিসাবগুলো সচলের দাবি করেছিল।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের কয়েক সপ্তাহ পরে ব্যাংক হিসাব সচলের নির্দেশটি এলো।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের মধ্যদিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

সর্বশেষ পাওয়া সংবাদ