বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
advertisement
রাজনীতি

তাড়াশে সাবেক এমপি মান্নান তালুকদারকে গণসংবর্ধনা

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির পক্ষ থেকে সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) সকালে উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয় চত্বরে ওই গণসংবর্ধনা দেয়া হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি স.ম.আফসার আলী।

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য পারভেজ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এটিএম আমিনুল ইসলাম টুটুল, উপজেলা যুবদলের আহবায়ক মো. শাহাদাত হোসেন ফকির, যুবদলের যুগ্ম সিনিয়র আহবায়ক মো. রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদত হোসেন, ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, যুগ্ম আহবায়ক মিলন খান, এস এম তারেক, মো. শুকুর মির্জা, পিএম নজরুল ইসলাম, খন্দকার শাহাদত হোসেনসহ আরো অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দলীয় নেতা-কর্মীদের ফেলে রেখে দেশ ছেড়ে পালিয়েছে।

ওই আন্দোলনে ছাত্র- শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে নির্বিচারে হত্যা করেছে শেখ হাসিনার সরকার। যারা শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচার এ বাংলার মাটিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের শান্ত থাকার আহবান জানান তিনি।

image

সর্বশেষ পাওয়া সংবাদ