শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

আ.লীগের রাজনীতি নিষিদ্ধ করা দরকার: লুৎফুর রহমান

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: আওয়ামী লীগ গত ১৭ বছরে ধরে বাংলাদেশে গুম, খুন ও সন্ত্রাসসহ এত অপকর্ম করেছে যার ফলস্বরূপ আওয়ামী লীগের প্রধান ও দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন ধর্মীয় উস্কানী দিয়ে দেশে অশান্তি করার চেষ্টা করতেছে আওয়ামী লীগ। যার কারণে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রজনতার উপরে গুলি চালিয়ে গণহত্যা করার অভিযোগে শেখ হাসিনাসহ তার সহযোগীকে বিচারের আওতায় এনে দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতি ও জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাজাহান চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। পালিয়েও তার দোসরদের উস্কে দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে। হাসিনার এই দুঃস্বপ্ন সফল হবেনা।

তিনি আ.লীগকে নিষিদ্ধ করে হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচার দাবী করেন।

কর্মসূচি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল কক্সবাজার জেলা সদস্য সচিব মোহাম্মদ সরওয়ার রোমনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আরা সপ্না, সহ-সভাপতি সাবেক এমপি নুরুল বশর চৌধুরী, বিএনপি নেতা রফিকুল হুদা চৌধুরী রাশেদ মোহাম্মদ আলী, আব্দুল মাবুদ ও মোক্তার আহমদ, কক্সবাজার জেলাযুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসাইন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান সহ নেতৃবৃন্দ।

সর্বশেষ পাওয়া সংবাদ