বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
advertisement
রাজনীতি

তাড়াশে বিএনপির শান্তি মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এক শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ আগস্ট’) সকালে উপজেলার মহরী মোড় এলাকা থেকে শত শত নেতা কর্মীর সমন্বয়ে একটি শান্তি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তাড়াশ প্রেসক্লাব চত্ত্বরে এক আলোচনা সভায় বিএনপির নেতারা বক্তব্যে রাখেন।

এতে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আমিনুর রহমান টুটুল, উপজেলা যুবদলের আহবায়ক এফএম শাহআলম।

আর এ সংক্ষিপ্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক ওবায়দুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ মাসুম, যুগ্ম সম্পাদক শুকুর মির্জা, তারেক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদৎ মন্ডল, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক জাহিদ ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদৎ হোসাইন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান মির্জা, পৌর ছাত্রদলের আহবায়ক মো. মুহিদ প্রমূখ।’

সর্বশেষ পাওয়া সংবাদ