বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির
advertisement
রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ


কর্পোরট সংবাদ ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। এজন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে কথা বলছে সংস্থাটি। আজশুক্রবার (৯ আগস্ট) সকালে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এসব তথ্য জানান।

বিএনপির প্রতিনিধি হিসেবে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।

আধা ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন গোয়েন লুইস। তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। একইসঙ্গে দেশের উন্নয়ন ও অর্থনৈতি বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে সব দল মতের মানুষের সঙ্গে কথা বলবেন তারা।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানে সমর্থন জানিয়েছে জাতিসংঘ। এমনকি দেশের গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন নিয়ে জাতিসংঘসহ সবার শঙ্কা কেটে গেছে।

খসরু বলেন, দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এর সঙ্গে দেশের মানুষ এবং আন্তর্জাতিক জনসমর্থন ছিল। বিশেষ করে জাতিসংঘের সমর্থন ছিল। বাংলাদেশের উন্নয়ন অংশীদারদের মধ্যে আগামী দিনের বাংলাদেশ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। এখন সেই সঙ্কা কেটে গেছে।

নিরপক্ষে নির্বাচন নিয়েও কারও মধ্যে এখন আর শঙ্কা নেই বলে স্বস্তি প্রকাশ করেন বিএনপি নেতারা।

সর্বশেষ পাওয়া সংবাদ