মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
রাজনীতি

এদেশে শেখ হাসিনা ছাড়া কেউ উন্নয়ন করেনি: সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

সিরাজগঞ্জ প্রতিনিধি: সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস বলেছেনে, এদেশে জননেত্রী শেখ হাসিনা ছাড়া কেউ উন্নয়ন করেনি। এদেশের রাস্তাঘাট থেকে শুরু করে এমন কোন জায়গা নেই যেখানে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি, মানুষের জীবন যাত্রার মান ও দেশের যতো বড় বড় মেগা প্রকল্প হয়েছে তা জননেত্রী শেখ হাসিনার অবদান।

তিনি বলেন, পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বয়স্ক ভাতা, শিক্ষা, চিকিৎসা খাতসহ সার্বিক উন্নয়ন হয়েছে শেখ হাসিনা সরকারের হাতে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষেই কাজ করে যাচ্ছেন’। তাই জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন অগ্রযাত্রায় শেখ হাসিনার বিকল্প নেই।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কান্দাপাড়া স্কুল মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী জনসভায় দৌলতপুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, এসময় আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান মাখন, দপ্তর সম্পাদক আব্দুল মালেক তালুকদার, পৌর আ.লীগের সভাপতি মীর্জা শরিফুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ ও দলীয় সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ’।

সর্বশেষ পাওয়া সংবাদ