বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা
advertisement
রাজনীতি

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা


নিজস্ব প্রতিবেদক:
অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (২৯ জুন) নয়াপল্টনে সমাবেশ করার কথা জানিয়েছে বিএনপি। একই দাবিতে ১ জুলাই দেশের সব মহানগরে এবং ৩ জুলাই জেলা সদরে সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (২৬ জুন) খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কর্মসূচি ঠিক করতে নয়াপল্টনে যৌথসভা করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এ কর্মসূচির ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের চক্রান্তের অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দেয়ার পরও উচ্চ আদালতের মাধ্যমে সাজা বাড়িয়ে বন্দি করে রাখা হয়েছে। সরকারের উদ্দেশ্য তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া।

খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করা হবে৷ জনগণ এ আন্দোলনে এক হবে। আমরা এ আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই।

এসময় কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ জুন (শনিবার) বিকেল তিনটায় নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ১ জুলাই দেশের সব মহানগর এবং ৩ জুলাই জেলা সদরে সমাবেশ অনুষ্ঠিত হবে।

এসব কর্মসূচিতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানোর পাশাপাশি দেশের মানুষের প্রতিও সমাবেশে যোগ দিতে আহ্বান জানান ফখরুল।

সর্বশেষ পাওয়া সংবাদ