বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা
advertisement
রাজনীতি

যুক্তরাষ্ট্র আ.লীগের গুরুত্বপুর্ন দু’টি পদে মেসবাহ-ফরিদের পদোন্নতি

ইমা এলিস, নিউ ইয়র্ক: পদোন্নতি পেলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের দুই নেতা। দলীয় কর্মকান্ডকে আরও গতিশীল করে স্মার্ট যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ গঠনের লক্ষ্যে গুরুত্বপুর্ন দু’টি পদে মেধাবী দুই নেতাকে পদন্নোতি দেওয়া হয়েছে। গত সোমবার (২৪ জুন) যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ স্বাক্ষরিত পৃথক দু’টি পত্রে মেসবাহ আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ ফরিদ আলমকে সাংগঠনিক সম্পাদক পদে পদোন্নতিসহ নতুন পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে মেসবাহ মানবাধিকার সম্পাদক এবং ফরিদ শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কর্মাকান্ডকে আরও গতিশীল করতে শূন্য পদ পূরণের ধারাবাহিকতায় দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে তাদেরকে উক্ত পদে পদোন্নতিসহ নতুন নিয়োগ দেওয়া হয়েছে বলে দলীয় এক সূত্রে জানা গেছে।

মেসবাহ আহমেদ যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মানবাধিকার সম্পাদক ছিলেন। মোঃ ফরিদ আলম সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগর শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

পদোন্নতি পাওয়ায় সোমবার (২৪ জুন) নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁর পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। দলের সহ-সভাপতি ডা. মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রুনেল ও প্রচার সম্পাদক আবদুল হামিদসহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

পদন্নোতি পেয়ে মেসবাহ আহমেদ ও ফরিদ আলম তাদের প্রতিক্রিয়ায় বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথ মর্যাদার সাথে দায়িত্ব পালনে তারা সচেষ্ট থাকবেন। দলের যে কোন সঙ্কটে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একসাথে কাজ করার আশাও প্রকাশ করেন এ দুই নেতা। একই সাথে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ