শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

উল্লাপাড়ায় আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা আয়োজন ও উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদ্যাপনে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার (২৩ জুন) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্নাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল ইসলাম (শফি)।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের নবম নির্বাচিত চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি, পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ আবু সাঈদ স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনি সুইটি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আজিজুল ইসলাম শাহআলম, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ শরিফুল ইসলাম শক্তি প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে নেচে-গেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ২ হাজার নেতা-কর্মী অংশ নেয়।

সর্বশেষ পাওয়া সংবাদ