বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

বগুড়ার শেরপুরে বিএনপির ২৭ কর্মী আ.লীগে যোগদান

বগুড়া প্রতিনিধি: বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রেরণা হয়ে ও আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য মজিবর রহমান মজনুর পরামর্শে বগুড়ার শেরপুরে বিএনপির ২৭জন কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

শনিবার সকাল ১১টায় টাউন ক্লাব লাইব্রেরী মহিলা কলেজের হল রুমের তাঁরা সরকারদলীয় স্থানীয় সাংসদ আলহাজ্ব মজিবর রহমান মজনুর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। যোগদানকৃতরা খামারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘৌড়দৌর গ্রামের আবু শাহিন, মিজানুর রহমান, রাজু আহম্মেদ, ওহাব সরকার, শাহাদৎ, আল আমিনসহ ২৭জন।

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় এ সময় তাদের শপথ বাক্য পাঠ করান শেরপুর উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক। এ সময় উপস্থিত ছিলেন খামারকান্দি ইউনিয়নের আ.লীগের সভাপতি আয়নাল হক ও সাধারণ সম্পাদক সেলিম রেজা।

যোগদানকৃতারা জানান, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রেরণা হয়েছি। এবং বিএনপির চেয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলের কর্মীদের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল। বিপদে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের সহযোগিতা করেন। এ জন্যই তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন।

বিএনপির কর্মীরা আরোও জানান, এত দিন বিএনপির হয়ে কাজ করেছেন। কিন্তু আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেশি আন্তরিক তাই আওয়ামী লীগে যোগদান করেছেন।

এদিকে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বলেন, বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করার প্রশ্নই আসে না। তারা মূলত আওয়ামীলীগ দলই করত লোক দেখানোর জন্য এই ২৭জন বিএনপির নাম ভেঙ্গেছে ভাইরাল হওয়ার জন্য। এটা মিথ্যা ভিত্তিহীন, বানোয়াট। আমাদের ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট কমিটি আছে- তার একটা নামও দেখাতে পারবেন না। এটা আমি চ্যালেঞ্জ করলাম।

সর্বশেষ পাওয়া সংবাদ