মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
রাজনীতি

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আরও একজনের মৃত্যু

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত নঈম আলীও (৪৫) মারা গেছেন।

মঙ্গলবার ভোরে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

একই ঘটনায় এর আগে বৃহস্পতিবার অপর দগ্ধ হওয়া মাওলানা মুস্তাফিজুর রহমান (২৬) একই হাসপাতালে মারা যান। তাদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য গ্রামে।

স্থানীয় চেয়ারম্যান অলি আহমেদ খান নঈম আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামের মাওলানা মুস্তাফিজুর রহমানের ঘরে দুপুরের রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন রান্না ঘরের কক্ষে ছড়িয়ে পড়ে।

এ সময় আগুনে মাওলানা মুস্তফাফিজ ও নঈম মিয়া নামক ২ জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ওইদিন রাতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে গত বৃহস্পতিবার মাওলানা মুস্তাফিজুর রহমান মারা যান এবং দুঃখজনক হলেও ঘটনার দ্বিতীয়জন নঈম আজ মারা গেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ