শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক: ঢাকা ও ঢাকার বাইরে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে এ কর্মসূচি জানানো হয়। 

সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ জানান, আগামী ২৩ সেপ্টেম্বর বাইতুল মোকাররম দক্ষিণ গেটে মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। 

২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায় এবং মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী সমাবেশ অনুষ্ঠিত হবে। 

২৬ সেপ্টেম্বর কেরানীগঞ্জে সমাবেশ পালিত হবে। ২৭ সেপ্টেম্বর টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। একই দিনে মহানগর উত্তর আওয়ামী লীগ ঢাকার মিরপুরের কাফরুলে সমাবেশ করবে।

২৮ সেপ্টেম্বর দেশ রত্ন শেখ হাসিনার জন্মদিনে একই দিনে ঈদে মিলাদুন্নবী দোয়া মাহফিল বাদ আসর। একই সময়ে সারা দেশে একই কর্মসূচি। ২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

৩০ সেপ্টেম্বর আড়াইটায় কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৪ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইতে আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ