শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

৭ ঘণ্টা পর খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

কর্পোরেট সংবাদ ডেস্ক: চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে নেয়ার ৭ ঘণ্টা পর ফের কেবিনে আনা হয়েছে তাকে। 

মেডিকেল বোর্ডের পরামর্শে সোমবার (১৮ সেপ্টেম্বর) তাকে কেবিনে আনা হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করতে গত রাতে বৈঠকে বসে মেডিকেল বোর্ড। পরে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। 

৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এছাড়াও আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার।

গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। গত বছর জুনে বেগম জিয়ার এনজিওগ্রাম করা হলে, তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ