শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

ভূমিমন্ত্রীর সাথে আওয়ামী লীগ নেতা হায়দার আলী রনি’র সৌজন্য সাক্ষাৎ 

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হওয়ায় শতাধিক গাড়ি বহরে সজ্জিত হয়ে হাজারো নেতাকর্মী নিয়ে চট্টগ্রাম ১৩ আসনের সাংসদ ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব হায়দার আলী রনি।১৬ সেপ্টেম্বর (শনিবার) রাত ৮ টায় নগরীর সার্সন রোডস্থ মন্ত্রীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন নব নির্বাচিত এই সাংগঠনিক সম্পাদক।

IMG-20230917-WA0020

আলহাজ্ব হায়দার আলী রনি সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। কর্ণফুলী-আনোয়ারায় ভূমিমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করব। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র কোন বিকল্প নেই। ভূমিমন্ত্রী কর্ণফুলী-আনোয়ারার জনগণের সাথে ছিলো, আছে এবং থাকবে। জনগণের সেবাই সরকার ও ভূমিমন্ত্রীর একমাত্র মূলমন্ত্র। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মাসেতু, বঙ্গবন্ধু টানেল বিশ্বে মেগা স্ট্রাকচার হিসেবে বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিয়েছে। আপনারা সকলে নৌকার উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। 

এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, কার্যকরী কমিটির সকল সদস্য, কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও স্থানীয আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের শত শতক নেতাকর্মী।

গত ০৪ সেপ্টেম্বর সন্ধ্যায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয। এতে মোতাহেরুল ইসলাম চৌধুরী কে সভাপতি এবং মফিজুর রহমান কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ