শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

হরিণাকুন্ডুতে জাতীয় পার্টির মতবিনিময় সভা

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ উপলক্ষে জাতীয় পার্টি ঝিনাইদহ-২ আসনের হরিণাকুন্ডু উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হরিণাকুন্ডু উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হরিণাকুন্ডু উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর অবঃ মোঃ মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাভলু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ, হরিণাকুন্ডু উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মফিজুর রহমান, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী শিরিনা আক্তার, জাপা নেতা শাহাবুদ্দিন, সোহেল আহমেদ প্রমূখ। মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ঝিনাইদহ-২ আসনে জাতীয় পার্টির একক এমপি পদপ্রার্থী হিসাবে মেজর অবঃ মোঃ মাহফুজুর রহমানকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ