মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
রাজনীতি

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কেন্দ্রীয় পদে হিরো আলম

অনলাইন ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে ও জিয়ারত করতে গেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেতাদের সঙ্গে একটি মিনিবাসে করে ঢাকা থেকে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা দেন।

যাত্রার শুরুতে হিরো আলম ও মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সেখানে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন বলেন, ‘হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। আমরা জাতির পিতার মাজার জিয়ারত করতে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাচ্ছি।’

এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘প্রজন্মলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন। নামের সঙ্গে লীগ আছে কিন্তু এটি একটি সংগঠন ছাড়া কিছু নয়।’

প্রসঙ্গত, হিরো আলম এখন প্রায়ই রাজনৈতিক আলোচনায় থাকছেন। গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এর আগে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ