শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন সাবেক ২৪ সামরিক কর্মকর্তা

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপিতে যোগ দিয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সাবেক ২৪ কর্মকর্তা। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে তারা রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগ দেওয়া মধ্যে আছেন সেনাবাহিনীর সাবেক ১৮ কর্মকর্তা। এ ছাড়া যোগ দিয়েছেন নৌবাহিনীর সাবেক দুজন ও বিমান বাহিনীর সাবেক চার কর্মকর্তা।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

এই ২৫ কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর সাবেক ১৯ জন, নৌবাহিনীর সাবেক দুজন এবং বিমানবাহিনীর সাবেক চারজন কর্মকর্তা রয়েছেন। দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন যোগ দেওয়া সাবেক সেনা ১৯ কর্মকর্তারা হলেন—ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফট্যানান্ট কর্নেল (অব.) নওয়াজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) আজিজ রানা, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) জাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, মেজর (অব.) তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান, ক্যাপ্টেন (অব.) গনিউল আজম ও লেফটেন্যান্ট (অব.) ইমরান।

নৌবাহিনীর সাবেক দুই কর্মকর্তা হলেন- রিয়ার অ্যাডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান ও কমোডর (অব.) মোস্তফা সহিদ

এ ছাড়া বিমানবাহিনীর সাবেক চার কর্মকর্তা হলেন- এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হাফিজ খান এবং স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম।

সর্বশেষ পাওয়া সংবাদ