শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

ফেসবুকে শোক দিবসের ছবি দিয়ে পদ হারালেন বিএনপি নেতা

নোয়াখালী প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক দিবসের ছবি পোস্ট করায় নোয়াখালীর হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি কাজী আব্দুর রহিমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে প্রফেসর আবু শাহাদাত মো.মোকাররম বিল্লাহকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান। এর আগে, গত সোমবার ২৮ আগস্ট জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান বলেন, একটি বিষয়ের আলোকে হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী আবদুর রহিমকে গত ১৭ আগস্ট কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। তবে ওই নোটিশের সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাকে সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।  

অব্যাহতি পত্রে বলা হয়েছে, দলীয় শৃংখলা পরিপন্থি কাজে লিপ্ত থাকায় কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি যে লিখিত জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। এজন্য তাকে পৌর বিএনপির সভাপতিসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, কাজী আবদুর রহিম হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি এবং হাতিয়া রহমানিয়া ফাজিল মাদরাসার শিক্ষক ছিলেন।  গত ১৫ আগষ্ট মাদরাসার আয়োজনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যান তিনি। এরপর সেই ছবি নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করেন। পরে দলীয় নেতাকর্মিদের সমালোচনার মুখে তিনি পোস্ট সরিয়ে নেন। এরপর স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা সেই পোস্টের স্কিক্রশট নিয়ে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা নেতাদের কাছে দাবি জানান।  

জানতে চাইলে কাজী আবদুর রহিম বলেন, তার কার্যক্রম পছন্দ না হওয়ায় তাকে পদ থেকে অব্যাহিত দেওয়া হয়েছে।  

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ