সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
রাজনীতি

শিক্ষাবান্ধব ছাত্ররাজনীতি ও সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমে কক্সবাজারই হবে স্মার্ট ছাত্রলীগ: সাদ্দাম

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেছেন, “শিক্ষাবান্ধব ছাত্ররাজনীতি ও সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমে কক্সবাজারই হবে স্মার্ট ছাত্রলীগ”।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, “ছাত্রলীগ মানে এক হাতের কবিতার খাতা ও আরেক হাতের কলম হবে সন্ত্রাস প্রতিরোধের স্টেনগান।”

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন কলম, এই কলমই ছাত্রলীগের একমাত্র হাতিয়ার।”

Imported from WordPress: image-77.png

এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, দেশরত্ন শেখ হাসিনা শিক্ষার্থীদের হাত থেকে হাতিয়ার হিসেবে অস্ত্রের বদলে কলম তুলে দিয়েছেন। সেই কলম দিয়ে সন্ত্রাস মুক্ত হবে বাংলাদেশ।”

প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোহসিনুর রহমান বলেন, “ভাষা আন্দোলন,গণ অভ্যুত্থান,স্বাধীনতা সংগ্রাম সহ করোনার ভয়াবহ পরিস্থিতিতে অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্রলীগ। ছাত্রলীগের এই অর্জনের থলি যেন আগামীতে আরো সমৃদ্ধ হয়।”

পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রলীগ নেতা ফাওয়াজ মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও ফাহিম শাহরিয়ারের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি বোরহান উদ্দিন খোকন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক রাজিবুল ইসলাম মোস্তাক, জেলা ছাত্রলীগ নেতা মুরাদ মাহমুদ চৌধুরী, ইসমাম রফিক, খাইরুল ইসলাম জিসান।

আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল হক, সাবেক জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক ইরফানুল হক হিমু, জেলা ছাত্রলীগ নেতা আরমানুল ইসলাম সহ জেলা ও কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে