শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

সিরাজগঞ্জে সাঈদীকে নিয়ে কবিতা লিখে আওয়ামী লীগ নেতা বহিষ্কার

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের এনায়েতপুর থানার কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুসকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে এনায়েতপুর থানা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়।,

থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু ও সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসির স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হয়েছে।,

থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি জানান, সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে কবিতা লিখে ফেসবুকে পোস্ট দেন ডা. আব্দুল কুদ্দুস। এ জন্য জরুরি সভা ডেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ