মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
রাজনীতি

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, তাড়াশে ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট করায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের ৪ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। একইসঙ্গে তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) রাতে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা।’

বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন- তাড়াশ উপজেলা ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মানিক, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির রহমান রুম্মান, সহ সম্পাদক আরিফুল ইসলাম, কার্যকরী সদস্য আসলাম হোসেন।’

জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে।

ছাত্রলীগের বিভিন্ন সূত্রে জানা যায়, সাঈদীর মৃত্যুর সংবাদে ছাত্রলীগের এসব নেতা তাদের ফেসবুক প্রোফাইলে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ কেউ সাঈদীর ছবি ও আগের ভিডিও শেয়ার করেন। এরপরই এই নেতাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা বলেন, তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

2-3

সর্বশেষ পাওয়া সংবাদ