মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
রাজনীতি

বক্তব্য দিতে কেঁদে ফেল্লেন মির্জা ফখরুল

কর্পোরেট সংবাদ ডেস্ক: এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ কেঁদে ফেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় পার্টির নেতা কাজী জাফর আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক স্মরণসভায় তাকে কাঁদতে দেখা যায়।

বক্তব্যের এক পর্যায়ে মির্জা ফখরুল বলেন, ‘যারা এ দেশকে বাসযোগ্য করে দিয়ে গেছেন, তাদের আমরা স্মরণ করি। আজকে আমরা একটি নষ্ট সমাজে বসবাস করছি।’

তিনি বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীদের আটক করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছে পুরানো কয়েকটি অস্ত্র পায়, মনে হয় অনেকদিন মাটির নিচে পুঁতে রাখা তাই বের করে আনা হয়েছে। এ রকম মিথ্যা অপবাদ, অপপ্রচার চালাচ্ছে সরকার।’

জাতি আজ কঠিন সময় পার করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আমি প্রায়ই ফ্যাসিবাদের কথা বলি, অনেকে জানতে চান ফ্যাসিবাদ কী? আজ আওয়ামী লীগের শাসন দেখলেই বোঝা যাবে ফ্যাসিবাদ শব্দের অর্থ কী। আজ অবিচার-অত্যাচারের নমুনা দেখুন। দেশে এক ব্যক্তির একদলীয় শাসন চলছে। তবে, আশার বাণী মানুষ জেগে ওঠেছে, এগিয়ে আসছে।

কাজী জাফরের স্মৃতিচারণ করে বলেন, তিনি আমাদের নায়ক। আমাদের ফিল্মের হিরো ছিলেন উত্তম কুমার আর রাজনীতির নায়ক ছিলেন কাজী জাফর আহমদ।

কাজী জাফরের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে হয়ে পড়েন বিএনপি মহাসচিব। তিনি বলেন, একে একে প্রদীপ নিভে যাচ্ছে। আজকের এই দুর্দিনে তাদের খুব প্রয়োজন ছিল। আজ দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে সমাজে তাদের আদর্শ বাস্তবায়ন করতে হবে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ