শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

মহানগর ও জেলা পর্যায়ে গাজীপুর বিএনপির পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে ও প্রতিহিংসার বিচারে বন্দী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের আস্থার প্রতীক বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  নিঃশর্ত মুক্তি দাবিতে গাজীপুর মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।

গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা বিকেলে গাজীপুর বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর প্রধান গেইটের সামনে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে পদযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড.রফিকুল ইসলাম বাচ্চু , কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. মাজাহারুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানসহ জেলা ও মহানগর বিএনপির কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

পদযাত্রায় বক্তরা, সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার  নিঃশর্ত মুক্তি দাবি করেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ