রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪
রাজনীতি

আমি অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয়ও দিই না: ভূমিমন্ত্রী 

চট্টগ্রাম প্রতিনিধি: ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, ‘আমাকে মন্ত্রী এমপি বানিয়েছেন মানুষের সেবা করার জন্য। জনগণের সেবা করার জন্য। চাঁদাবাজ ও জুলুমবাজে আমি নেই। আপনাদের উন্নয়নের জন্য চিন্তা করতে হবে না। উন্নয়ন হতেই থাকবে। তবে আমার নাম বিক্রি করে কেউ অন্যায় করলে, সে যত বড় নেতা হোক। আপনারা তাঁকে বেধে রাখবেন।’ 

শুক্রবার (১৮ আগষ্ট) মন্ত্রীর নিজ সংসদীয় আসন কর্ণফুলী উপজেলার মধ্যম শিকলবাহা হাঁড়ি মিয়া চৌধুরী জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, কেউ ভালো কাজ করলে আপনারা তাঁদের সাপোর্ট করে পাশে থাকবেন। কেয়ামত কে বিশ্বাস করতে হবে। বেশি বেশি আমল করতে হবে। মসজিদে এসে নামাজ পড়বেন। মসজিদে থেকে বের হয়ে মাস্তানি করবেন, তা হবে না। আমি অন্যায় করি না। অন্যায়কে প্রশ্রয়ও দিই না। আপনি অন্য দল করেন বলে, আপনার প্রতি অবিচার হবে তা কখনো হবে না। যে ব্যক্তি যে দলই করুক না কেন? আমার কাছে সবার জন্য বিচার এক।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি আরও বলেন, আপনারা বঙ্গবন্ধুসহ উনার পরিবারের জন্য দোয়া করবেন। আমার বাবা মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর জন্যও দোয়া করবেন। 

পরে মন্ত্রী শিকলবাহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবুল কালাম বকুল এর কবর জেয়ারত করেন। 

এ সময় উপস্থিত ছিলেন-কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সোলায়মান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ, ওসি মো. দুলাল মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো. মহি উদ্দিন মুরাদ, কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান ও সম্পাদক সাঈদ খাঁন আরজুসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

কর্পোরেট সংবাদ/এএইচ

এই সম্পর্কিত আরো

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত

নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪