রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
রাজনীতি

সাঈদীর মৃত্যু শোক প্রকাশ করায় সারাদেশে ছাত্রলীগের ৬৮ নেতাকর্মী বহিষ্কার

কর্পোরেট সংবাদ ডেস্ক: ৭১ এর মানবতা বিরোধি কর্মকান্ডে সাজাপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় সারাদেশে ছাত্রলীগের আরও ৬৮ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। একই কারণে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ায় আট ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়। সংগঠনের আদর্শ পরিপন্থি কাজ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতারা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে ১৭ নেতাকর্মীকে বহিষ্কারের তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতাকর্মীর মধ্যে জেলার কসবা উপজেলার ৭ জন, আখাউড়া উপজেলার ৪ জন, সরাইল উপজেলার ৪ জন এবং আশুগঞ্জ ও নবীনগর উপজেলার একজন করে রয়েছেন।

জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির সই করা পৃথক চারটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।

চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হামেদ হুসাইন মেহেদী ও সাধারণ সম্পাদক রেমি হাসান ইমন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়।

এছাড়া লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুটিবিলা ইউনিয়ন ছাত্রলীগের ৯ নেতাকে বহিষ্কার করা হয়।
এদিকে বুধবার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়।

বুধবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ তারেককে অব্যাহতি দেওয়া হয়।

এছাড়া সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেয়ায় পাবনায় ছাত্রলীগের ৭ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বিষয়টি নিশ্চিত করেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত