রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
রাজনীতি

চীন আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন

জাকির হোসেন আজাদী: চীন আওয়ামী লীগের উদ্যোগে চীনের গুয়াংজুতে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে । এসময়ে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাছাড়া ১৫ই আগস্টে নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চীন আওয়ামী লীগের সভাপতি মোঃ জনি বেপারীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদের সঞ্চালনায় বক্তৃতা করেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আশরাফুল মোমিন চৌধুরী, সহ-সভাপতি মোঃ শামীম শেখ, মোঃ আতিক খান, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ রাশেদ, ডাঃ শাফিয়া তানান, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোঃ শাহেদুল আলম, মোঃ গিয়াস উদ্দিন, সৈকত বিশ্বাস ঋষি , মোঃ জাকির হোসেন, রিচার্ডসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও দেশের গণমানুষের সার্বিক উন্নয়নের তথ্যগুলো তুলে ধরা হয়। এবং দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন -২০৪১ সুখী সমৃদ্ধ উন্নত আধুনিক “স্মার্ট বাংলাদেশ” বিনির্মানের প্রত্যয়ের কথা সকলকে অবহিত করা হয়। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশ ও প্রবাসে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশি বিদেশী সকল ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানানো হয়।

Imported from WordPress: image-83.png

অনুষ্ঠানে দেশ ও দেশের গণমানুষের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ও ১৫ আগস্টের শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত