শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

সমাবেশ স্থগিত করেছে জামায়াত, নতুন কর্মসূচি ঘোষণা

ঢাকা: রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পূর্ব ঘোষিত সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামী। তবে, আগামী রোববার (৬ আগস্ট) নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আজ শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

নতুন কর্মসূচি অনুযায়ী, আগামী রোববার (৬ আগস্ট) বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে দলটি।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আজকের সমাবেশ বাস্তবায়নে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। আমরা বারবার বলে আসছি, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ধরনের সংঘাত, সংঘর্ষে বিশ্বাসী নয়।’

প্রশাসন সহযোগিতার পরিবর্তে একটি সংঘাতমুখর পরিবেশের অবতারণা করেছে অভিযোগ করে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আমরা আজ সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের কর্মসূচি স্থগিত করছি। এর প্রতিবাদে ৬ আগস্ট বাংলাদেশের সব বিভাগীয় শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’ 

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘জনগণের দাবি আদায়ে আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব। আমরা আবারও প্রশাসনের অগণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারবিরোধী কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো দল বিশেষ নয়, দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং নিরপেক্ষভাবে তাদের প্রজাতন্ত্রের দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ